1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পাঠ করা হয়েছে

পারভেজ হাসান, বেরোবি:
ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রসেনানি ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ বেরোবি ও রংপুর।

সোমবার বেলা ১২টা থেকে রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে এই অবস্থান কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এসময় ভারতীয় আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগানে (দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, গোলামী না আজাদী, আজাদী-আজাদী, তুমি কে আমি কে, হাদি-হাদি) মুখরিত হয়ে উঠে শহীদ আবু সাঈদ চত্ত্বর।

এসময় বেরোবি শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমান বলেন, “হাদি হত্যার ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করা হয়নি কিংবা বিচারের ব্যাপারে কোনো বার্তা দেয়া হয়নি। আমাদের দাবি স্পষ্ট, অনতিবিলম্বে শহীদ হাদি হত্যার আসামিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা চাই হাদি যে নতুন ইনসাফ ও রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করেছিল আমরা সেটির বাস্তবায়ন চাই।”

জাতীয় ছাত্রশক্তি, রংপুর মহানগর শাখার সদস্য সচিব হাজীমুল হক বলেন, “ওসমান হাদী ভাই গত ১৮ ডিসেম্বর শহীদ হলেও এখন পর্যন্ত আমরা তার বিচারের ব্যাপারে ইন্টারিমের কোনো অগ্রগতি দেখছি না। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই, ইন্টেরিমকে হাদি হত্যার বিচার করতেই হবে”

তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন হাদি হত্যার বিচারের চেয়েও পিঁয়াজ এবং রসুনের মূল্য নিয়ে মাথাব্যথা বেশি। দেশে এসব হত্যার অস্ত্র কিভাবে আসছে সে বিষয়ে তার কোন মাথা ব্যথা নেই। আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ চাই এবং সেই সাথে দেশের সকল মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

তারা অবিলম্বে তদন্ত জোরদার, আসামিদের গ্রেপ্তার এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com