
স্টাফ রিপোর্টার:
সুশাসনের জন্য আমাদের সাংগঠনিক ভূমিকা স্পষ্ট থাকবে। আমরা অন্যায়কে প্রশ্রয় দেবোনা, গঠনমূলক আলোচনা-সমালোচনা করবো। ভালো কাজে প্রশংসা করবো সহযোগীতা করবো কিন্তু অন্যায় কাজে সমর্থন করবো না।
তিনি আরও বলেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই, শুধু সৎ মানুষ এবং ভালো মানসিকতার অভাব। মিঠাপুকুর প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন রংপুর-২৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী।

শুক্রবার ( ৬ মার্চ) মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সেক্রেটারি শাহ হাফিজুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমির মো: আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি ইউপি চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন সমস্যা ও মিঠাপুকুরের সার্বিক উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন। শেষে ইফতার ও দোয়া করা হয়।
এমকন্ঠ/সুজন