খোড়াগাছ ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতির আয়োজনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জে জামায়াত নেতার উদ্যেগে দোয়া ও ইফতার মহাফিলের আয়োজন করা হয়। খোড়াগাছ ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম এই দোয়া ও ইফতার মহাফিলের আয়োজন করেন।

রবিবার (১৫ মার্চ) জামায়াত নেতা জাহাঙ্গীর আলমের নিজ বাড়ি খোড়াগাছ উত্তরপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন (মাষ্টার) ও মিঠাপুকুর উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রব্বানী।

সভাপতিত্ব করেন খোড়াগাছ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন শাহিন। এসময় জামায়াতের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *