
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার হতদরিদ্র দুই পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপহার দিয়েছেন রংপুর জেলা জামাতের সেক্রেটারী মাওলানা এনামুল হক। ঈদের আগে জামায়াত নেতার ঈদ উপহার পেয়ে পরিবার দুটির মুখে হাসি ফুটেছে। দেশের একটি সংবাদপত্রে হতদরিদ্র জোহরা বেগম ও চাঁন মিয়ার জীবনগল্প প্রকাশ করা হলে, বিষয়টি জামায়াত নেতার নজরে পড়লে তাদের বাড়িতে গিয়ে ঈদসামগ্রী দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তাঁদের বাড়িতে গিয়ে উপহার হিসেবে ঈদ সামগ্রী তুলে দেন মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও রংপুর জেলা জামাতের সেক্রেটারী মাওলানা এনামুল হক।

রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হকের ঈদ সামগ্রী পেয়ে খুবই খুশি জোহরা বেগম ও চাঁন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ্ হল সংসদের জেনারেল সেত্রেটারী (জিএস) মো. তাওকির হাসান, তানভীর হাসান, সাংবাদিক হাবিবুর রহমান সোনা, মাহিদুল ইসলাম আউলিয়া প্রমুখ।
এমকন্ঠ/এস