মিঠাপুকুরে ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম বাবলুর ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের এক হাজার দরিদ্র ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিয়েছেন শঠিবাড়ির বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম বাবলু।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শঠিবাড়িস্থ নিজ বাড়িতে তিনি এই ঈদ উপহার বিতরণ করেন।

দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও মেসার্স এম.এ মবিল সেন্টারের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম বাবলু জানান, তিনি আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, হাবিবুর রহমান লর্ড, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল জামান তালুকদার দৌলাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *