
স্টাফ রিপোর্টার:
জ্বালানী সাশ্রয়, পলিথিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন, মিসাইল এবং রোবট সহ প্রযুক্তিগত শিক্ষার যুগোপযোগী বিভিন্ন উপকরণ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। আগত দর্শনার্থীদেরও মুগ্ধ করে। প্রাণবন্ত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি বাস্তব ধারণায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেন।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ-এর সভাপতিত্বে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
[caption id="attachment_2844" align="aligncenter" width="534"]
শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।[/caption]
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ নুরুল হুদা লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ নাঈমুল ইসলাম।
মেলায় ২৫ টি স্টলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করেন। এছাড়াও গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে ভিন্নতা ছিল ১ম থেকে ৫ম ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকেও দেওয়া হয় অংশগ্রহণমূলক পুরস্কার।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আগামীতে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবনের আশা ব্যক্ত করে আরও বৃহৎ পরিসরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা প্রশাসন।
এমকন্ঠ/সুজন