1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

দ্বিপক্ষীয় আলোচনায় সংঘাতের অবসান চায় থাইল্যান্ড

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪১২ বার পাঠ করা হয়েছে
-ছবি সংগ্রহীত

আন্তর্জাতিক ডেস্ক:
কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। শুক্রবার (২৫) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ড জোর দিয়ে বলেছে, কম্বোডিয়া যেন হামলা বন্ধ করে এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যেন সংঘাতের সমাধান করা হয়।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন সেনা সদস্য রয়েছেন।

এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় চলমান সংঘাত নিরসনে সংলাপের উদ্যোগ নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান সভাপতিত্বকারী দেশ মালয়েশিয়া। তবে তাদের এ প্রস্তাবে সায় দেয়নি থাইল্যান্ড।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নদেজ বালানকুরা জানান, থাইল্যান্ড দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। এটা দুই দেশের মধ্যকার সংঘাত। এখনই আমাদের তৃতীয় কোনো মধ্যস্ততাকারীর প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, কম্বোডিয়াকে আগে সীমান্তে হামলা বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আমাদের দরজা এখনো খোলা রয়েছে।

কম্বোডিয়ার সরকার এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকার আহ্বান জানান। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে ‘উসকানি ছাড়া এবং পূর্বপরিকল্পিত সামরিক আগ্রাসনের’ অভিযোগ এনে এর নিন্দা জানান।

এম কন্ঠ/এস/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com