1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে রুল

  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৭ বার পাঠ করা হয়েছে
______ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও উপ-বৃত্তি বিভাগের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ না থাকায়, বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন রিট করেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি, বেসরকারিসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুটি সার্কুলার জারি করা হয়।

তিনি বলেন, সেখানে বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করি। আদালতে রিটের পক্ষে আমি নিজেই শুনানি করেছি।

এম কন্ঠ/এস/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com