1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পাঠ করা হয়েছে

পারভেজ হাসান.বেরোবি প্রতিনিধি:
গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল রাকিব মুরাদ বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পরাজিত শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।”

অন্য শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।”

শিক্ষার্থী রাইসুল ফারিদ বলেন, “যে কোনো অগণতান্ত্রিক ও দমনমূলক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা সবসময় সোচ্চার থাকবে।”

মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন এবং অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com