1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

বেরোবিতে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পাঠ করা হয়েছে
বেরোবিতে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ কর্মশালা
বেরোবি প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি এন্ড একাউন্টেবিলিটি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীবান্ধব ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত ও যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করা গেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকা-এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com