মিঠাপুকুরে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান, দুটি পাম্পে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ
মিঠাপুকুর উপজেলায় ছয়টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুটি তেলের পাম্পে পরিমাপ কম দেওয়া ও নিয়ম ভঙ্গ করায় জরিমানা করা হহয়েছে।

শনিবার (১৪ মার্চ) অভিযানে উপজেলার গড়েরমাথা এলাকায় হাসনা ফিলিং স্টেশনে ৫ হাজার এবং বালুয়া এলাকায় পিয়ারা ফিলিং স্টেশনে ১০ টাকা জরিমানা করা।

প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রংপুর বিএসটিআইয়ের উপ-পরিচালক মোঃ মুবিন উল ইসলামের নেতৃত্বে ফিলিং স্টেশনগুলোতে অভিযান করা হয়। এসময় সহযোগিতা করেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুসারে পরিমাপে কিছুটা গরমিল থাকায় উপজেলার পিয়ারা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় হাসনা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান জানান, অভিযানে দুটি ফিলিং স্টেশনকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঠিক পরিমাণে তেল বিক্রয় এবং পেট্রোল পাম্পের নিয়মকানুন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *