স্কুল-কলেজে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘মেডিটেশনের’ নির্দেশনা স্থগিত

অনলাইন ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের জন্য দেয়া নির্দেশনার চিঠিটি স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৯ মার্চ মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নের চিঠি দিয়েছিলো এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক-১ শাখা বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ সংক্রান্ত ম্যানুয়াল তৈরি করেছে।

এর ভিত্তিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রমটি নিজ নিজ ভেন্যুতে বিনামূল্যে বাস্তবায়ন করবে।

সর্বশেষ ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ সংক্রান্ত বিষয়ে নির্দেশনার চিঠিটি স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *