মিঠাপুকুরে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় উদ্বিগ্ন সাংবাদিক সমাজ। সংবাদের তথ্য চাওয়ায় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতির সাথে কাস্টমস কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিকরা।

রোববার (৩ মে) মিঠাপুকুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে চরম ধৃষ্টতাপূর্ণ ও লাঞ্ছনাকর আচরণ করেন। যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে অভিযুক্ত কমিশনারের অপসারণ দাবি করেন।

মিঠাপুকুর উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে সাংবাদিকদের অংশগ্রহণ…

​একই সঙ্গে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও সদস্য সুলতান মারজানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। লাঞ্ছনা ও হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ শাদী সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপুল-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন:​ ​পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিলন।​ রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) কোষাধ্যক্ষ: মমিনুল ইসলাম মিলন ও সদস্য মোঃ আবু রায়হান।​ মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ও প্রদীপ কুমার গোস্বামী প্রমূখ।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *