রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭১ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:
রংপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কোনো কেন্দ্রে অসাদুপায় অবলম্বন কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তবে পরীক্ষার প্রথম দিনেই এসএসসির ২২১ জন, দাখিলের ২৮৯ জন, এসএসসি ভোকেশনালের ৬১ জন সহ মোট ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

২০২৬ সালে রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল এর শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার পরীক্ষার সার্বক্ষণিক তদারকি করেছেন। এ ছাড়া, পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইন শৃঙ্খলাবাহিনী যৌথভাবে কাজ করছে। সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ, সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র মনিটরিংসহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *