রংপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহন

অনলাইন ডেস্কঃ
রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে ২৩ এপ্রিল সকালে তিনি যোগদানের উদ্দেশ্যে রংপুরে উপস্থিত হলে রংপুর জেলা পুলিশের পক্ষে তাঁকে স্বাদর অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রংপুরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণ করেন। পরে রংপুর জেলা পুলিশ অফিসে ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং রংপুর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর, জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অফিসারগণ।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *