অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক দশক ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা ব্যবহার শুরু হয়েছে ২৮ এপ্রিল মঙ্গলবার। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ।
১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের লাইসেন্স পাওয়া যায়। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব পেরিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট।
এখানে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই বা আগস্টে পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এক বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এমকন্ঠ/এস