পুলিশ বাহিনীতে ক্যারিয়ার___এসআই পদে বিশাল নিয়োগ

জব ডেস্ক:
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য সুখবর এসেছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৮ এপ্রিল থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ
পদের নাম : ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদসংখ্যা : জেলাভিত্তিক শূন্য পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান)
এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান)
কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

জাতীয়তা : প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

বয়সসীমা : ১৮ থেকে ২২ বছর, যে সব প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে ২২ বছর কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকা আবশ্যক। এছাড়া উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ সময় : ২৭ মে ২০২৬

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *