জাল সনদ ও নিয়োগ জালিয়াতি; মিঠাপুকুরে এক মাদরাসা শিক্ষিকার ইনডেক্স বাতিল করে অর্থ ফেরতের নির্দেশ

অনলাইন ডেস্কঃ
নিয়োগ জালিয়াতি, শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি এবং নীতিমালার শর্ত লঙ্ঘন করে এমপিওভুক্ত হওয়ার অভিযোগে মিঠাপুকুরের এক মাদ্রাসা শিক্ষিকার ইনডেক্স বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে যোগদানের পর থেকে বেতন-ভাতা হিসেবে নেওয়া সরকারি অর্থ দ্রুত সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) অধিদপ্তরের অর্থ শাখার স্মারকে বলা হয়, রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) মোছা. নারজুস আরা বেগমের শিক্ষক নিবন্ধন সনদটি ‘জাল ও ভুয়া’ প্রমাণিত হয়েছে।

এনটিআরসিএ’র তথ্য অনুযায়ী, তিনি ২০০৮ সালে ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। সনদ জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর এমপিও নীতিমালা-২০২৬, অনুযায়ী তার ইনডেক্স বাতিল করা হয়েছে।

একইসঙ্গে যোগদানের পর থেকে বেতন-ভাতা হিসেবে নেওয়া সরকারি অর্থ দ্রুত সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *