আনোয়ার হোসেন রাব্বী.মিঠাপুকুরঃ
মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে পথরোধ করে এক কৃষকের গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে!
গত সোমবার (১৩ জুলাই ) রাত ৮টার দিকে উপজেলার আরিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও স্থানীয় দেওয়ানীরা ক্ষতিগ্রস্থ্য কৃষককে টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিলেও কোন সমাধান মেলেনি। এমনটাই দাবি করেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক ঠাকুর ভগত (৬০) উপজেলার সেরুডাঙ্গা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ঠাকুর ভগত গত সোমবার গরু বিক্রি করে তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইমরান ও রিফুল নামে স্থানীয় দুই যুবক ভুক্তভোগী কৃষকের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং একসাথে মদ্যপান করেন। একপর্যায়ে বয়োবৃদ্ধ কৃষকের অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত দুই যুবক তার সাথে থাকা গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে আফজাল হোসেনের স্ত্রী সখিনা বেগমের বাড়িতে প্রবেশ করেন। বখাটেরাও তার পিছু নিয়ে সেই বাড়িতে প্রবেশ করেন এবং সখিনা বেগমের সহযোগিতা কামনা করেন। কিন্তু দুই যুবক সেখানে ধস্তাধস্তি করে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন। ঘটনার সত্যতা ও টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল হোসেনের স্ত্রী সখিনা বেগম।
অভিযুক্ত দুই যুবকের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা জানান, ওই বৃদ্ধ চাচা সহ দুই বোতল মদ একসাথে খেয়েছি। তবে টাকা ছিনতাইয়ের মতো কোন ঘটনা ঘটেনি। মদ খাওয়া শেষে আমরা ইয়াবা ব্যবসায়ী স্বপনের বাড়িতে ইয়াবা কিনতে গিয়েছিলাম।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ভূক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহন করলে আমরা সহযোগিতা করবো।
এমকন্ঠ/রাব্বী