মিঠাপুকুরে সারের কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের অভিযান, সরকারি মূল্যে সার পেল কৃষকরা….

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত গোডাউনে অবৈধ উপায়ে সার মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ( ২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ -এর দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম ও মিঠাপুকুর থানা-পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম ও মিঠাপুকুর থানা-পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার বালারহাট ইউনিয়নের একটি গোডাউনে অবৈধ উপায়ে ৬৪ বস্তা পটাশ সার মজুদ করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে মজুদকারী আব্দুল লতিফ (৪৮) -কে ১০ হাজার টাকা অর্ধদন্ড দেওয়া হয়। পরে উদ্ধারকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ জানান, মিঠাপুকুরে সার সংকট নেই। কৃষকদের কাছে নির্ধারিত দামে সার বিক্রি এবং সারের কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। নিয়ম অমান্য করে কেউ বেশি দামে সার বিক্রি বা অবৈধভাবে মজুদ করে সারের কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *