স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামে বসতঘরের ভিতরে পড়ে ছিল গৃহবধুর মরদেহ। ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে হত্যার শিকার হয়েছেন ওই গৃহবধু। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে নিহত গৃহবধু হত্যাকান্ডের শিকার হয়েছেন।
নিহত গৃহবধুর নাম মোছাঃ নুরুন্নাহার বেগম (৩৫)। তিনি খোড়াগাছ হাজীপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সুত্রপাত হয়। পরে নজরুল ইসলাম ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাকবিতন্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠেন স্বামী নজরুল ইসলাম এবং হত্যার শিকার হয় স্ত্রী নুরুন্নাহার বেগম। ঘটনার পর ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায় নজরুল ইসলাম।
পরে নজরুল ইসলামের মা ঘরের দরজা খুলে তার ছেলের স্ত্রীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে রববিার সকাল ৮টার দিকে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মিঠাপুকুর থানার ওসি এরশাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমকন্ঠ/এস