রানীপুকুর ইউনিয়নে বিএনপি সমর্থিত একক চেয়ারম্যান পদপ্রার্থী মোজাহিদ

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউপি নির্বাচনে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে বিএনপি একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মো. মোজাহিদুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে। মোজাহিদুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রানীপুকুর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৮ মে) রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত সাংগঠনিক সভায় উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এই ঘোষণা দেন।

রাণীপুকুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নাজমুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক সানজিদুল হক সুমন ও সদ্য ঘোষিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রদলের সদস্য সাফিউল ইসলাম শিমুল ও রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আখতারুজ্জামান সহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সবুজ মন্ডল। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক রেজাউল করীম রেজা।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *