রংপুর ইজতেমায় প্রথম দিনে মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক:
রংপুর নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে রংপুর বিভাগীয় ইজতেমা শুরু হয়ছে। ইজতেমার প্রথম দিনেই দুজন মুসল্লির মৃত্যু হয়ছে। বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান। অপরজন টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানে বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

ইজতেমা মাঠের ৬নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে আজ সকালে দুজন মুসল্লির মৃত্যু হয়। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *