রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টারঃ
‎রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মিঠাপুকুর প্রেসক্লাব।

এক শোক বার্তায় মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল বলেন, মরহুম আনিসুর রহমান লাকু একজন স্বচ্ছ, সাহসী, দায়িত্বশীল এবং পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি তার পুরো রাজনৈতিক জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য। তার ত্যাগ, নিষ্ঠ এবং নেতৃত্ব রংপুরের রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে কারা ভোগ করে রাষ্ট্রের ন্যায় বিচারের স্বার্থে সংগ্রাম করেছেন। শেখ হাসিনার শাসনামলে মিথ্যে মামলায় ১০ বছরের দণ্ড ভোগ করতে হয়েছে তাকে। এছাড়াও বিগত দিনে গুমের শিকার হতে হয়েছে। এসব সময়েও তিনি তার আদর্শ ও নৈতিকতা অক্ষুন্ন রেখেছিলেন।

মিঠাপুকুর প্রেসক্লাব শোকাহত পরিবার, বন্ধু, সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, মিঠাপুকুর ও রংপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা আশা করি তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রংপুরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মিঠাপুকুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিরুল কবির সুজন স্বাক্ষরিত শোক বার্তায় এসব বিষয় উল্লেখ করা হয়।

এম কন্ঠ / এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *