রংপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলার রেল স্টেশন এলাকায় অভিযান করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় দেশীয় মদ ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বদরগঞ্জ রেলস্টেশন এলাকার বাবুল ভৌমিক (৫৬) ও দুলালী বেগম (৫৫)।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৩ টার দিকে তাদের আটক করে বদরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে, গণমাধ্যমকে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডর ৩৪ ইবির তারাগঞ্জ ক্যাম্প হতে লে: নাজমুল হোসেন মানিক এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন। এসময় তাদের বাড়ি থেকে ৩১ বোতল মদ ও ১০ লিটার খোলা মদ এবং মদ বিক্রির নগদ ৯৭৮৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক দুই মাদক ব্যবসায়ীকে জব্দকৃত মদ ও নগদ টাকাসহ বদরগঞ্জ থানার ওসির নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।

এম কন্ঠ/এস/২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *