মিঠাপুকুরে তেলের পাম্পে ১০ লিটার অকটেনে ১ লিটার কম! ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই ও উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি তেলের পাম্প ও একটি বেকারীকে জরিমানা করা হ

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুলতামিস বিল্লাহ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শঠিবাড়ি এলাকার ভাবনা ফিলিং স্টেশনে তেলের মাপ ও গুণগত মান নির্ণয় করা হয়। এ সময় প্রতি ১০ লিটার অকটেনে ১ লিটার কম পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ওই পাম্পে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, শঠিবাড়ি এলাকার মায়া বেকারি এন্ড কনফেকশনারিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, মো: জুলকারনা-ইন,
ফিল্ড অফিসার আহসান হাবীব, তাহাজিবুল ইসলাম ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এম কন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *