জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল করেছে মিরপুর ১৩ নম্বরের স্থানীয় নারী বাসিন্দারা। এমন মন্তব্যের কারণে জামায়াত আমিরকে প্রকাশ্যে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি তাদের।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে পূর্ব বাইশটেকির মিনা বাজারের সামনে থেকে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল শুরু করেন স্থানীয় কর্মজীবী নারীরা।

তারা বলেন, জামায়াতের মতো একটা দলের নেতৃত্ব পর্যায়ে থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নেওয়া হবে না। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ঢাকা-১৫ আসনে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

এ সময় স্লোগানে স্লোগানে জামায়াত আমিরের তুমুল সমালোচনা করেন বিক্ষোভকারী নারীরা।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়। যদিও দলটির দাবি, আইডি হ্যাক হওয়ার কারণে সৃষ্টি হয়েছে এমন বিভ্রান্তি।

 

সুত্র: নিউজ২৮

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *