মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রেমিকা তরুনীর অবস্থান

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে এক সেনা সদস্যের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা তরুণী। গত বুধবার দিবাগত রাত থেকে সেনা সদস্যের বাড়িতে ওই তরুণী অবস্থানে থাকলেও কোন সমাধান মেলেনি। প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেওয়া তরুনীর দাবি, দীর্ঘদিন ধরে ওই সেনা সদস্যের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সুবাদে দুজনের মধ্যে শারীরিক মেলামেশা হলেও এখন স্ত্রীর স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করছেন ওই সেনাসদস্য। ফলে বাধ্য হয়েই বিয়ের দাবিতে অবস্থান করছেন ওই তরুণী।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের সেনা সদস্য প্রেমিক আশাদুল ইসলামের (২০) বাড়ির গেটের সামনে অবস্থানে থাকা তরুনীকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত তরুণী জানান, প্রায় ১ বছর আগে সেনা সদস্য আসাদুল ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেনা সদস্য আসাদুল ইসলাম খুলনায় কর্মরত থাকায় মোবাইল ফোনে যোগাযোগ ছিল। প্রেমের সম্পর্কসুত্রে ছুটিতে এসে বিভিন্ন রেস্ট হাউজে উভয়ে ঘনিষ্ঠ মুহুর্ত কাটান। সম্প্রতি মিঠাপুকুরের একটি রেস্ট হাউজে তাদের একান্ত সময় কাটানোর বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন পারিবারিকভাবে তাদের বিয়ের উদ্যোগ নিলে আত্মগোপন করেন সেনা সদস্য আসাদুল।

অবরত তরুণী বলেন, আমাদের সম্পর্কের কথা সবাই জানে। এখন আমি সামাজিকভাবে বিপাকে পড়েছি। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতেই হবে। আমি সব হারিয়েছে, এখন কোথায় যাবো।

এ বিষয়ে সেনা সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও বিষয়টি নিয়ে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান জানান, এক তরুণী অনশনের কথা শুনেছি, তবে তিনি থানায় কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *