মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে টহল দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এই বিশেষ টহল অনুষ্ঠিত হয়, মূলত নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই টহল দেয়া হয় বলে জানা গেছে।

___সাধারণ জনগনের সোথে কথা বলছেন ক্যাপ্টেন আবদুল হান্নান।

এ সময় সাধারণ জনগনের উদ্দেশ্যে ক্যাপ্টেন আবদুল হান্নান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোন ভোটারকে কেউ ভয়ভিতি বা বাধা দিলে সেনাবাহিনীর হটলাইন নাম্বারে অবগত করার জন্য অনুরোধ জানান এই সেনা কর্মকর্তা।

মিঠাপুকুর ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী জানান, টহল কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর টহলের ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মিঠাপুকুর উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

এমকন্ঠ/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *