এলপিজি সিলিন্ডারের দাম কমেছে

মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিক্রেতা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়েছে। এখন থেকে প্রতি সিলিন্ডার ১ হাজার ৪৭৮ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩ মার্চ ) থেকে এটি কার্যকর হবে এবং সকল এলপিজি বিপণন কোম্পানি নতুন দাম বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

রেগুলেটরি কমিশনের প্রধান বলেন, বিইআরসি অটো গ্যাসের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৩ টাকা কমিয়ে ৬৬ দশমিক ৪৩ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওজনের দিক থেকে প্রতি কেজি এলপিজি এখন থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে ১২০ দশমিক ৮১ টাকায় বিক্রি হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুসারে, বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজি ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজি ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬২৪ টাকা , ৩৩ কেজি ৩ হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৪৩৬ নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গতি রেখে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে কারণ সৌদি আরামকো মার্চ মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের আনুষ্ঠানিক বিক্রয় মূল্য কমিয়েছে।

মার্চ মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৬১৫ মার্কিন ডলার ও ৬০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *