1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পাঠ করা হয়েছে
মিঠাপুকুরে মাদকাসক্ত ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের শিকার হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান (৫৫) কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এমতাবস্থায় তারই ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকৃতি জানায়।

পরে কোন কিছু বুঝে ওঠার আগেই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন, এরপর হাতে থাকা কাস্তে দিয়ে গলায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মৃত্যুবরণ করেন। লোকজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে সোর্দপ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমকে/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com