1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রমজান মাসে হোয়াটসঅ্যাপের নতুন চমক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পাঠ করা হয়েছে
রমজান মাসে হোয়াটসঅ্যাপের নতুন চমক

মিঠাপুকুরের কন্ঠ ডেস্কঃ

পবিত্র রমজান মাসে প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। 

ভারতীয় সংবাদ মাধ্যম  ইন্ডিয়ান এক্সপ্রেসের এর প্রতিবেদন থেকে জানা গেছে, এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে রমজানের স্টিকার ও জিআইএফ পাঠিয়ে ব্যবহারকারীরা শুভেচ্ছা আরও বিশেষ করে তুলতে পারবেন। স্টিকার ও জিআইএফ পাঠানো অত্যন্ত সহজ এবং এর জন্য আপনাকে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি আপডেট করতে হবে। খুব সহজে কয়েকটি ধাপ অনুসরণ করলেই হোয়াটসঅ্যাপে স্টিকার ও জিআইএফ পাঠাতে পারবেন।

রমজানের স্টিকার পাঠানোর পদ্ধতি:
১. প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে চ্যাটে স্টিকার পাঠাতে চান, সেটি খুলুন।
৩. টেক্সট লেখার জায়গা থেকে ইমোজি আইকনে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ারে গিয়ে ডান পাশে থাকা স্টিকার আইকনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে গিয়ে ‘ramadan’ লিখুন।
৬. রমজান সম্পর্কিত স্টিকারগুলোর তালিকা দেখতে পাবেন।
৭. পছন্দের স্টিকারটিতে ট্যাপ করে পাঠিয়ে দিন।

রমজানের জিআইএফ পাঠানোর পদ্ধতি:
১. প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যাকে বা যেই গ্রুপে জিআইএফ পাঠাতে চান, সেটি খুলুন।
৩. টেক্সট লেখার জায়গা থেকে ইমোজি আইকনে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ারে গিয়ে ডানদিকে থাকা জিআইএফ আইকনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে গিয়ে ‘ramadan’ লিখুন।
৬. রমজান সম্পর্কিত বিভিন্ন জিআইএফ দেখতে পাবেন।
৭. পছন্দের জিআইএফে ট্যাপ করে পাঠিয়ে দিন।

এভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার ও জিআইএফ পাঠিয়ে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পারেন।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com