1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে দুই ইটভাটায় প্রশাসনের অভিযান-জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৪৪ বার পাঠ করা হয়েছে
অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুটি অবৈধ ইটভাটায় অভিযান করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১) ধারা অনুযায়ী এমটিএস ব্রিকসকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেন।

জানা গেছে, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের এমটিএস ব্রিকস ও এএসবি ব্রিকসসে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ইটভাটা দুটি গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার , মিঠাপুকুর সহকারী কমিশনার(ভূমি) ও রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এবং মিঠাপুকুর থানা পুলিশ।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন জানান, সারাদেশে অবৈধ ইটভাটা অপসারণ ও বন্ধ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের আদেশে মিঠাপুকুর উপজেলায় অবৈধ ইটভাটা অপসারণ ও বন্ধের অভিযান করা হচ্ছে।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com