1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

শহীদ আবু সাঈদের বাড়িতে ইফতার পাঠালেন তারেক রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
চব্বিশের জুলাই বিপ্লবে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। দেশের এই বীর সন্তানের সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

শুক্রবার (৭ মার্চ) বিকেলে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান রংপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমানের পাঠানো ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটন, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু, সাধারণ সম্পাদক শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

মিঠাপুকুরের কন্ঠ/এডমিন/মার্চ-২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com