1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে ভেজাল খাদ্য বিক্রয়; প্রশাসনের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৮ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দোকানে ভেজাল খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

উপজেলার শুকুরেরহাট মিল্লাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মিঠাপুকুর থানার একটি টীম উপস্থিত ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শুকুরেরহাট এলাকায় মিল্লাদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান দিয়ে গুড় তৈরি ও বিক্রয় করে আসছিলেন। ইতিপূর্বেও প্রশাসন অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদন না করার জন্য তাকে সতর্ক এবং জরিমানা করেছিলেন।

কিন্তু মিল্লাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মুকুল মিয়া আইনের চোখকে ফাঁকি দিয়ে তার কার্যক্রম চালিয়ে আসছিলেন। অবশেষে প্রয়াসন অভিযান করে খাদ্যদ্রব্যে উৎপাদন ও বিক্রয় ভঙ্গ এবং নিয়মানুযায়ী নির্ধারিত পদ্ধতিতে মোড়কিকরন, চিহ্নিতকরন ও লেবেলিং না করেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেন প্রশাসন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com