1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

জাতি যেন-তেন নির্বাচন চায় না: জামায়াত আমির

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১২৪ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি যেন-তেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।’

শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষ জামায়াত আমির এসব কথা বলেন। পরে নিজ গ্ৰামের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। তবে, দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com