1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে বিভিন্ন বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান _জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩২০ বার পাঠ করা হয়েছে

খবর বিজ্ঞপ্তির:

মিঠাপুকুরের জায়গীর বাসষ্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার (১৪ জুন) বিকেলে ম্যাজিষ্ট্রট ও পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন বাস কাউন্টারে বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইষ্ট বেংগল এর পীরগঞ্জ ক্যাম্প হতে একটি বিশেষ টহল দল। এসময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে কয়েকটি কাউন্টারে জরিমানা করা হয়।

ঘটানার বর্ননা:

মিঠাপুকুর থানার জায়গীর বাস ষ্ট্যান্ডে বিভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইষ্ট বেংগল এর পীরগঞ্জ ক্যাম্প হতে একটি বিশেষ টহল দল সাথে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ নিয়ে ১৪ জুন ২০২৫ বিকাল ৫ টায় অভিযান পরিচালনা করলে বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত দ্বিগুণ ভাড়া আদায়ের প্রমান পাওয়া যায়। সে জন্যে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কতৃক হানিফ, শ্যামলী, শাহ-ফতেহ আলী সহ বিভিন্ন বাসের প্রতিনিধি কে জরিমানা করা হয়েছে।

সেনাবাহিনীর অভিযান কমান্ডার সকল কাউন্টারের ম্যানেজারদের কে সতর্ক করে বলেন নির্ধারিত টাকার বেশি কোন ভাবেই অতিরিক্ত টাকা না নেওয়া হয়। যদি এমন টা আর দ্বিতীয় বার করেন তাহলে সেনাবাহিনী আরো কঠোর ব্যবস্থা গ্রহন করবে।

অভিযান কমান্ডার আরো বলেন সেনাবাহিনী দেশের আইন-শৃংখলা বিনষ্টকারীদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দিবেনা। পাশাপাশি ঈদে সাধারণ মানুষের যাত্রা স্বাভাবিক করতে এবং জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব কিছু করে যাচ্ছে।

তিনি স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের কে যে কোন সমস্যায় দ্রুত ক্যাম্পে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহযোগীতা করার জন্য জন্য উৎসাহ প্রদান করেন।

এম২৪নিউজ/আখতার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com