1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

রংপুরে বেড়েছে কাঁচা মরিচের দাম

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪১২ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টার:
রংপুরে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। এছাড়া অধিকাংশ সবজিসহ চাল, ডাল, মুরগি, মাছ, মাংস ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১২০-১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম এ সপ্তাহে বেড়ে হয়েছে ২৩০-২৪০ টাকা।

স্বপনমোড়ের সবজি বিক্রেতা লোকমান মিয়া বলেন, ৩/৪ দিন আগে কাঁচা মরিচ ২৮০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। সে তুলনায় দাম একটু কমেছে। তবে দুই সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা, আর গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বৃষ্টি না কমা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন গত সপ্তাহের মতো ৪৫-৫০ টাকা, গোল বেগুন ৯০-১০০ টাকা থেকে কমে ৮০-৯০, প্রতিকেজি টমেটো ৮০-৯০ থেকে বেড়ে ১৫০-১৬০, গাজরের দাম বেড়ে ১৬০-১৮০, কাঁকরোলের দাম বেড়ে ৩৫-৪০, ঝিংগা ৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০, চালকুমড়া (আকারভেদে) ৩০-৪০, কাঁচা কলা হালি ২০-২৫, সজনে ১৪০-১৫০, ঢেঁড়শের দাম কমে ২৫-৩০, পটল ২৫-৩০, বরবটি ৩০-৩৫, পেঁপে ২৫-৩০, শসা ৩৫-৪০, করলা ৪০, লাউ (আকারভেদে) ২৫-৪০, লতি ৪০-৪৫, বই কচু ৪৫-৫০, লেবুর হালি ১০-১৫, ধনেপাতা ২০০-২৫০ থেকে বেড়ে ৩৫০-৪০০, মিষ্টি কুমড়া ২৫-৩০,

পেঁয়াজ আগের মতোই ৫০ টাকা থেকে বেড়ে ৫৫-৬০ টাকা, আদা আগের মতোই ১২০-১৪০ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা, শুকনা মরিচ ৩৫০-৪০০ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারে আলু প্রকারভেদে ১৮-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com