1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা: নাহিদ ইসলাম

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পাঠ করা হয়েছে

ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। মুজিববাদ আওয়ামী লীগ একটি জঙ্গী গোষ্ঠী এই হামলার মাধ্যমে এবার প্রমাণ করেছে।

বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব ছিল। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। প্রশাসন শেষের দিকে এসে যেভাবে দায়িত্ব পালন করেছে, এমন দায়িত্ব প্রথম দিক পালন করলে এমন ঘটনা ঘটত না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com