1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আবেদন শুরু

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পাঠ করা হয়েছে

অনলাইন ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্ত উপজেলা, জেলা ও বিভাগে বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। রবিবার থেকে এই আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, যেসব সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুমোদন সম্পন্ন করা হবে। চিঠিতে বদলির ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো:

১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন।

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

৪. সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো বর্ণিত বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com