1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

কৃষকদের জন্য সুখবর, আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৩১ বার পাঠ করা হয়েছে
-ফাইল ছবি

অনলাইন ডেস্ক
হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। পাশাপাশি সরকার ৫০ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো :
১. হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।
৩. আগামী মৌসুমে আলুচাষিদের প্রণোদনা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com