1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৬ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর আগাটারী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ সন্তানের জনকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গ্রামে তোলপাড় শুরু হয়েছে। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী।

অভিযুক্ত ব্যক্তির নাম সুলতান মিয়া (৬৫) তিনি উপজেলার কাশিপুর আগাটারী গ্রামের শমস মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান মিয়া আত্মগোপনে রয়েছেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিশুটির বাবা থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী ও মামলা সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে প্রতিবেশী সুলতান মিয়ার বোন শাহিদা বেগমের বাড়ির সামনে পৌঁছালে বাড়িতে বোনের অনুপস্থিতিতে অভিযুক্ত সুলতান মিয়া ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক টেনে ঘরের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে আসলে অভিযুক্ত সুলতান সেখান থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শিশুটির বাবা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়ের কাছে ঘটনার বিষয়ে শুনে থানায় মামালা করেন।

ভুক্তভোগী শিশুটির বাবা চাঁন মিয়া বলেন, ঘটনার পর থেকে মামালা না করতে বিভিন্নভাবে চাপে রাখা হয়। কিন্তু আমি ন্যায্য বিচার চাই। আমার অবুঝ মেয়েটার সর্বনাশ করেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামালা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com