1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে মিলল নারীর মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৯৬ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক নারী নিখোঁজের দুদিন পরে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে। উপজেলার তুলশীডাঙ্গা বিলের পাশের একটি ধানক্ষেতে ওই নারীর মরদেহ পাওয়া গেছে।

এর আগে গত দুদিন আগে নিহত নারীর পরিবারের পক্ষ থেকে সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। নিহত নারীর নাম নাসিমা বেগম (৫৫)। তিনি ইমাদপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার স্ত্রী।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের কৃষক জমির উদ্দিনের ধানক্ষেতের ভিতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তুলসীডাঙ্গা বিলের পাশে ফসলের মাঠ থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সেই গন্ধের উৎপত্তি খুঁজতে থাকেন পার্শ্ববর্তী গ্রামের লোকজন ও কৃষকরা। দুর্গন্ধের সুত্রপাত খোজার একপর্যায়ে একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পায় হয়বত গ্রামের লিলি বেগম নামে এক গৃহীনি। মুহুর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে শতশত মানুষের সমাগম ঘটে। তবে মরদেহটি উপুর হয়ে থাকায় দ্বিধায় পড়তে হয়। একপর্যায়ে স্থানীয়রা মরদেহটি উল্টালে নিখোঁজ নাছিমাকে দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহটি নাছিমা বেগমের বলে সনাক্ত করেন এবং মরদেহটি বাড়িতে নিয়ে যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com