1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

গোপালপুর ইউনিয়ন পরিদর্শনে জাতিসংঘের ইউনিট প্রধান, হয়রানিমুক্ত সেবা প্রদানের পরামর্শ

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জাতিসংঘের ইউনিট প্রধান (অতিরিক্ত সচিব) ইআরডি এ কে এম সোহেল।

বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রতিনিধি দলটি গ্রামীণ জনগণের কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেওয়া যেমন- রাস্তা, খাল, সাঁকো তৈরি ও মামলা মোকদ্দমা নিস্পত্তি এবং ছোটখাট ঝগড়া-বিবাদ, দাংগা- হাঙ্গামা ও জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গ্রাম আদালতের খোজ খবর নেন।

পরিদর্শন কর্মসূচির আয়োজন করে ইউএনডিপি এবং বাংলাদেশ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সহযোগিতায় ছিল এটুআই, জেলা ও উপজেলা প্রশাসন। প্রতিনিধি দলটি গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জন প্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।

উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এটুআই’র হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ডিজিটাল সেন্টার লিড অশোক বিশ্বাস এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইউম, মানবাধিকার কর্মী আশিকুর রহমান প্রমুখ।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, উচ্চ পর্যায়ের পরিদর্শন নিঃসন্দেহে ইউনিয়ন বাসীদের জন্য একটি বড় অর্জন। রংপুর বিভাগের ৭৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে আমাদের ইউনিয়ন পরিদর্শন করায় নিকট ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়নে সহায়ক হতে পারে বলে ভাবছেন এলাকাবাসী।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com