1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

মিঠাপুকুরে ধানক্ষেতে পড়ে থাকা নবজাতক শিশু উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের মিঠাপুকুরে একটি ধানক্ষেতের মাঝখান থেকে এক নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। ফসলের মাঠ থেকে ভেসে আসা কান্নার সুত্র ধরে ওই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। পরে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত নবজাতক শিশুকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তথ্যমতে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রাম সংলগ্ন ফসলের মাঠের ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জনায়, সকলের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষি জমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পায়। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সুত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে ফুটফুটে নবজাতককে দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে।

পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ তথ্যমতে এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com