1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি জানুয়ারিতে নয়, মার্চ থেকে শুরু..

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পাঠ করা হয়েছে
-সংগ্রহীত ছবি

অনলাইন ডেস্ক:
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাসে এই বদলি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেটা আবার পেছাচ্ছে। বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ কারণে বদলির কাজে ব্যাঘাত ঘটবে। ফলে বদলির সফটওয়্যার তৈরি ও কার্যক্রম সময়মতো শুরু করা সম্ভব হবে না। তাই জানুয়ারি মাসে শিক্ষকরা বদলি নাও হতে পারেন।

সূত্রটি আরও বলছে, নির্বাচনের সময় বেসরকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এর মধ্যে তাদের বদলির বিষয়টি কঠিন হয়ে যাবে। তাই জাতীয় সংসদ নির্বাচনের পর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির পর বদলি কবে চালু করা যাবে সে বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। তবে আশা করা যাচ্ছে, মার্চ মাস থেকে শিক্ষকরা বদলি হতে পারবেন বলে আশা করা যাচ্ছে। সফটওয়্যার তৈরির জটিলতা এবং আদালতের বাধার কারণে বদলির প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে। তবে সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ আরও বেড়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এই দিক থেকে পরিস্থিতি মনিটর করছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com