1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ক্যারিয়ারের শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পাঠ করা হয়েছে
ক্যারিয়ারের শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ।  অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে রয়েছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক।

বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরির লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মোমিনুল হক। তার মতে, ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ বা ২শ করার অভ্যাস তার আছে।

৯৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ২১৪ বলে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। এরপর লিটন-মুশফিক যোগ করেন অবিচ্ছিন্ন ৯০ রান। প্রথম দিন শেষে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৯২ রান।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com