1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

জেলের জালে ধরা পড়ল ৩৩ কেজি ওজনের পোয়া, ৭ লাখে বিক্রি

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পাঠ করা হয়েছে
-৩৩ কেজি ওজনের পোয়া, ৭ লাখে বিক্রি

অনলাইন ডেস্ক:
সেন্ট মার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩৩ কেজি ওজনের পোয়া, ৭ লাখে বিক্রি কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে এবার ধরা পড়েছে প্রায় ৩৩ কেজি ওজনের সোনালি পোয়া। শনিবার (২১ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। বিকেলে মাছটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয়ভাবে সোনালি বা কালো পোয়া নামে পরিচিত এই মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াকান্থাস।

মাছটি ওঠার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সৈকত এলাকায় ভিড় করছেন স্থানীয় মানুষ, পর্যটক এমনকি বিভিন্ন এলাকার পাইকাররাও। আব্দুল গণি সেন্ট মার্টিন ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। কয়েক বছর ধরে তার জালে বড় আকারের পোয়া মাছ ধরা পড়ায় এলাকাবাসী তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

আব্দুল গণি বলেন, প্রতিদিনের মতো সাগরে গিয়েছিলাম। হঠাৎ জাল ভারি হয়ে যায়। তুলে দেখি বিশাল কালো পোয়া। এ ধরনের মাছই আমাকে টেনে রেখেছে এই পেশায়। পরিবারটাও এখন ভালো চলছে।

২০১৮ সালের ১৪ নভেম্বর গণির জালে প্রথম ধরা পড়ে ৩৪ কেজি ওজনের একটি কালো পোয়া, তখন সেটি বিক্রি হয়েছিল ১০ লাখ টাকায়। এই মাছটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কালো পোয়া মাছের পেটে থাকা ‘পদনা’ বা ‘ফুলা’ বিদেশে অত্যন্ত মূল্যবান। এটি বিশেষ ধরনের ওষুধ প্রস্তুতে ব্যবহৃত হয়। বাংলাদেশের বাজারে কালো পোয়া সাধারণ মাছের তুলনায় কয়েকগুণ দামি বলে জানান তিনি।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com