1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে প্রশাসন প্রস্তুত, কোনো অনিয়ম সহ্য করা হবে না -রংপুর জেলা প্রশাসক এবারের নির্বাচনে জনগণের রায় সরাসরি প্রতিফলিত হবে -রংপুর বিভাগীয় কমিশনার ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মঙ্গলবার বাজারে আসছে ১০ টাকার নতুন নোট মিঠাপুকুরে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার রংপুরের পীরগঞ্জে দেশের প্রথম ধাতব খনিকে ঘিরে আশার আলো ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াত নেত্রীর জামায়াত আমিরের বিরুদ্ধে মিরপুরে ‘ঝাড়ু মিছিল’ অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

বন্দিদশা থেকে মুক্ত আকাশে শতাধিক শালিক পাখি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পাঠ করা হয়েছে
বন্দিদশা থেকে মুক্ত আকাশে শতাধিক শালিক পাখি

অনলাইন ডেস্ক:
ফেনীর পরশুরাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে শতাধিক পাখি।

সোমবার সকালে পরশুরাম উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী দক্ষিণ গুথুমা এলাকায় শিকার করা শতাধিক শালিক পাখি অবমুক্ত করেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি’র একটি দল টহলকালে শতাধিক শালিক পাখি খাঁচা বন্দী অবস্থায় উদ্ধার করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি বাঁশের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। বিজিবি’র টহলদল দেরি না করে দ্রুত খাঁচায় বন্দী শালিক পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দেন।

বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকন্ঠ/

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com