
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের প্রায় ২০টি মামলা হয়েছে। সবশেষ আপন দুই দুই ভাসুরের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাইয়ের বউ কোহিনূর বেগম (৪০)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে কোহিনূর বেগম অভিযোগ করেন, তার শ্বশুর মনতাজ আলীর তিন ছেলের মধ্যে ছোট ছেলে কহিনুর বেগমের স্বামী আজিজুল ইসলাম। প্রায় ২৪ বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে কহিনুর ও আজিজুল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কহিনুর বেগমের অভিযোগ, স্বামী-স্ত্রী ঢাকায় থাকার কারণে তার দুই ভাসুর আনিছুর রহমান ও আশরাফুল ইসলাম পৈতৃক সুত্রের জমি প্রাপ্য অংশের বেশি নিয়েছেন। এমনকি কোহিনূর দম্পতির প্রাপ্য জমি ভাসুররা অন্যত্র বন্ধক রাখেন।
কোহিনূর বেগম আরও অভিযোগ করেন, তারা ঢাকা থেকে গ্রামে ফিরে আসার পর জমি বুঝে চাইলে শুরু হয় বিবাদ। ভাসুররা তার শ্বশুরকে উসকানি দিয়ে সেই দানকৃত জমির দলিল বাতিলের মামলা দায়ের করেন তিনি। কোহিনূর বেগম আরও বলেন, তিনি বাড়িতে একা থাকায় তার দুই দুই ভাসুর ও ননদ মিলে তাকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি “আমার ও আমার স্বামীর বিরুদ্ধে আনিছুর ও আশরাফুল এ পর্যন্ত ৭টি মিথ্যা মামলা করেছেন। তিনি দাবি করেন, তার শ্বশুর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যবরণ করেছেন কিন্তু সেই ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ তার।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশী আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন জানান, বিভিন্ন ঘটনায় কোহিনূর বেগমকে রক্ষা করতে গিয়ে তারাও হয়রানির শিকার হচ্ছেন। প্রতিবেশীদের বিরুদ্ধেও আনিছুর ও আশরাফুল একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে তারা দাবি করেন।
এমকন্ঠ/এস
Leave a Reply